শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে। একইসাথে, সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে। সীমান্তে চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে। সীমান্তের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে বিজিবি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা রাখছে। বিজিবির উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। তাই জাতীয় স্বার্থকে সমন্বিত রেখে সীমান্তে অতন্দ্র প্রহরীর ন্যায় অত্যন্ত ‘ন্যানো পন্থায়’ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সীমন্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করতে দেয়া যাবে না। স্পর্শকাতর এলাকাগুলোকে অতিরিক্ত সতর্কতা নিতে হবে। 

তিনি আরও বলেন, একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন- ডিসিপ্লিন, ট্রেনিং ও ওয়েলফেয়ার- এই তিনটিই কিন্তু পাশাপাশি চলতে হবে। ট্রেনিংয়ের ক্ষেত্রে যেমন কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, ডিসিপ্লিনের ক্ষেত্রেও কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না এবং অধীনস্থদের ওয়েলফেয়ারের দিকেও সবসময় খেয়াল রাখতে হবে। আর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে।

বিজিবি বাহিনীর উদ্দেশে সীমান্তের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, আসন্ন নির্বাচন উৎসবমুখর করা বিজিবির বড় দায়িত্ব। বিজিবি সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

 

 

কিউএনবি/খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit