মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়া সিইও’র সৌজন্য সাক্ষাৎ উজবেকিস্তান ম্যাচে কি একাদশে থাকবেন রোনালদো? ধোঁয়াশা রাখলেন কোচ কেন পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট? ঢাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল দীঘিনালার দুর্গম পাহাড়ে সুপেয় পানির সংকট নিরসনে সেনাবাহিনীর গভীর নলকূপ স্থাপন। নওগাঁ সদর এমপির উদ্যোগে রাস্তার উন্নয়ন,উপকৃত ৬০ পরিবার

বিপিএলে পারফর্ম করে পাকিস্তানে পরিচিতি পেয়েছি: খাজা নাফে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : সবশেষ বিপিএলে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন খাজা নাফে। ফলস্বরূপ চলমান বিপিএলেও ডাক পেয়েছেন পাকিস্তানের এই ক্রিকেটার। গেল বছর চট্টগ্রাম কিংসের হয়ে খেললেও এবার খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। এবারও বিপিএলে পারফর্ম করতে মুখিয়ে আছেন তিনি।

আজ সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফে বলেন, ‘জিএসএলেও আমি রংপুরের সাথেই ছিলাম, তাই এটা আমার জন্য নতুন দল নয়। তবে হ্যাঁ, বিপিএলে রংপুর আমার জন্য নতুন দল। ইনশাআল্লাহ, নতুন লক্ষ্য আছে। গত বছর যেমন পারফর্ম করেছিলাম, রংপুর রাইডার্সের জন্যও তেমন পারফর্ম করার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।’
বিপিএলে পারফর্ম করার পর পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার সুযোগ হয়েছিল নাফের। যে কারণে নিজেই জানিয়েছেন বিপিএল তার জন্য পাকিস্তানের ক্রিকেটের দরজা খুলে দিয়েছিল, ‘গত বছর আমি ভালো পারফর্ম করেছিলাম, যার ফলে আমি ঘরোয়া ক্রিকেটে সুযোগ পাই। বিপিএলে পারফর্ম করার পরই পাকিস্তানের মানুষ জানতে পারে যে নাফেও আছে। এরপরই আমি ঘরোয়া ক্রিকেটে খেলি।’

প্রথমবারের মতো পাকিস্তান দলে সুযোগ পেয়ে নাফে জানিয়েছেন এটা তার গর্বের মুহূর্ত, ‘অবশ্যই এটা আমার জন্য অনেক গর্বের মুহূর্ত। আলহামদুলিল্লাহ, যে জিনিসের জন্য কষ্ট করছিলাম-নিজের দেশের হয়ে খেলা, ইনশাআল্লাহ এখন নাম এসেছে। চেষ্টা থাকবে সেখানে গিয়েও পারফর্ম করার। আপনারা দোয়া করবেন।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit