শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

পাকিস্তানি তারকা সাজাল-হামজার প্রেম ও বিয়ের গুঞ্জন!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানের শোবিজ অঙ্গনে এখন টক অফ দ্য টাউন জনপ্রিয় অভিনেত্রী সাজাল আলি এবং উদীয়মান তারকা হামজা সোহেলের প্রেম ও বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, আগামী ২০২৬ সালের শুরুতেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি। এতদিন নীরব থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাজাল আলি।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে এক বার্তার মাধ্যমে সাজাল এই গুঞ্জনের জবাব দিয়েছেন। অভিনেত্রী জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো বিশেষ খবর থাকলে সেটি তিনি নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করবেন। আগ বাড়িয়ে অন্যদের ছড়ানো খবরে কান না দেওয়ারও ইঙ্গিত দেন তিনি। 
সাজালের এই মন্তব্যের পর তাদের বিয়ের খবরটি আপাতত ‘গুঞ্জন’ হিসেবেই রয়েছে। মূলত ‘জার্দ পাতো কা বুন’ নাটকে সাজাল ও হামজার অনবদ্য অন-স্ক্রিন রসায়ন দর্শকদের মনে জায়গা করে নেয়। এরপর ‘দিল ওয়ালি গলি মে’ নাটকে তাদের দ্বিতীয়বার একসঙ্গে দেখা গেলে ভক্তদের মনে কৌতূহল আরও বাড়ে। 
সেই কৌতূহল থেকেই নেট দুনিয়ায় প্রচার হতে থাকে যে, পর্দার প্রেম বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবং বিয়ের প্রস্তুতিও চলছে। সাজাল আলি ইতোমধ্যে ‘ও রংরেজা’, ‘ইয়াকিন কা সফর’ এবং ‘সিনফ-এ-আহান’-এর মতো নাটকে অভিনয় করে নিজেকে প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। অন্যদিকে, ‘ফেয়ারি টেল’ খ্যাত হামজা সোহেলও অল্প সময়েই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে আহাদ রেজা মীরের সাথে সাজাল আলি বিবাহ বন্ধনে আবদ্ব হোন। তবে ব্যক্তিগত জীবনে তাদের সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ২০২২ সালে এই দুই তারকা বিচ্ছেদের পথে হাঁটেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit