সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

কৃষকের ক্ষতি মহেশপুরে রাতের আঁধারে  একবিঘা ড্রাগন ও পটল ক্ষতে কেটে দিল দুর্বৃত্তরা,থানায়  অভিযোগ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ Time View
এম এ রহিম চৌগাছা( যশোর) : ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে দুই  কৃষকের ড্রাগন ও পটল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১১ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই  দুই কৃষক। শুক্রবার ভোরে  উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের পূর্ব মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহেশপুর থানায় পৃথক দুটি অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত দুই  কৃষক। 

থানার অভিযোগ নথি সূত্রে জানা যায়, পাঁচবাড়ীয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে কৃষক  মিঠুন হোসেন তিন বছর আগে এক বিঘা জমিতে প্রায় তিন হাজার ড্রাগন গাছ রোপণ করেন। গত মৌসুমে ড্রাগনে ভালো ফলন ও দাম পেয়ে আশাবাদী ছিলেন তিনি। এ বছর ভালো ফলনের জন্য ড্রাগন ক্ষেত পরিচর্যা করে আসছিল। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে  ড্রাগন বাগানে গিয়ে দেখেন গাছগুলো রাতে দুুর্বৃত্তরা কেটে সাবাড় করে দিয়েছে।  অবস্থায় দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন  কৃষক মিঠুন হোসেন। তিনি জানান, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে তার সব ফলন্ত ড্রাগন গাছ  কেটে ফেলা হয়েছে। এতে তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ এক নিমিষে শেষ হয়ে গেছে। এদিকে একই গ্রামের মৃত আকবার আলীর ছেলে কৃষক শহিদুল ইসলামের ২৫ শতক জমির ফলন্ত পটল গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থ কৃষক শহিদুল ইসলাম বলেন, এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় কৃষকেরা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন। মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, ‘ড্রাগন ও পটল একটি লাভজনক ফসল। এভাবে রাতের অন্ধকারে ধ্বংসের ঘটনা খুবই দুঃখজনক। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায়  পৃথক দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit