শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

নেত্রকোণায় এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে ব্যাবসায়ী সহ ১৫ জন খেলাফত মজলিসে যোগদান

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলী ওসমান সহ ১৫জন। সোমবার (২২ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় কলমাকান্দা শহরের উপজেলা মোড়ে এডভোকেট জয়নাল আবেদীনের বাসায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকে মনোনীত প্রার্থী গোলাম রব্বানী’র নেতৃত্বে তারা খেলাফত মজলিসে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী। এছাড়া সংগঠনের কলমাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, সহ-সভাপতি হাজী নূর জামাল, ফয়েজ উদ্দিন মাস্টার, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাসুদুর রহমান হাবিবি, হাফেজ ওবায়দুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি শেখ আবু সাঈদ মিসবাহ এবং সংগঠন বিভাগের সম্পাদক মোস্তাক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় এমপি প্রার্থী গোলাম রব্বানী নবাগতদের স্বাগত জানিয়ে বলেন- নতুন সদস্যদের যোগদানে সংগঠন আরও শক্তিশালী হবে এবং কলমাকান্দা উপজেলার সার্বিক উন্নয়নে রাজনীতির কার্যক্রম গতিশীল হবে।

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit