রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিকলী হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস দুপুরের মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ১০ জনের সুইজারল্যান্ডকে ৯০ মিনিটেও হারাতে পারল না আর্জেন্টিনা গোল করে সমতায় ফিরেই লাল কার্ড দেখলেন এম্বোলো এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড মেসির অ্যাসিস্টে শুরুতেই গোল, সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব

ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)দের সঙ্গে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন (ইসি)।

বৈঠকটি সকাল ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে শুরু হয়। এর আগে গত ২১ ডিসেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে এই বৈঠকের তথ্য জানানো হয়েছিল।

ইসি জানিয়েছে, এই বৈঠকে ভোটের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের জন্য এটি ছিল দিকনির্দেশনামূলক একটি ব্রিফিং।
 
এছাড়া, ইসি সম্প্রতি বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের নিরাপত্তা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit