স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুরুতেই গোল পেয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির দারুণ অ্যাসিস্ট থেকে হেডে গোল করেন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে আর্জেন্টিনা। গোলের আগে ৯ মিনিটেই ম্যাক অ্যালিস্টারের একটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল।
গোলের পর বল দখল ও পাসিংয়ে কিছুটা এগিয়ে থাকলেও সুইজারল্যান্ড পাল্টা আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রথম ১৪ মিনিটে তারা গোলমুখে কার্যকর কোনো শট নিতে পারেনি।
লাইভ পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচের এই পর্যায়ে আর্জেন্টিনার দখলে বল ছিল ৪৫ শতাংশ এবং সুইজারল্যান্ডের ৫৫ শতাংশ। তবে সুযোগ কাজে লাগিয়ে মেসি-ম্যাক অ্যালিস্টার জুটিই ম্যাচে প্রথম বড় পার্থক্য গড়ে দেয়।
কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৬,/সকাল ৯:১৮