বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

সেরা ফুটবল না খেলেও আমরা সেমিফাইনালে: হ্যারি কেইন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে নাটকীয় জয়ের মধ্য দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে ম্যাচ জয়ের পরও নিজেদের সেরা খেলাটা এখনো খেলা বাকি বলে মনে করেন ‘থ্রি লায়ন্স’ অধিনায়ক হ্যারি কেইন। 

ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিশ অধিনায়ক দলের পারফরম্যান্স এবং নিজের বাতিল হওয়া গোল নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দল এখনো তাদের পূর্ণ শক্তিতে জ্বলে উঠতে না পারলেও বিশ্বকাপের মতো আসরে শেষ চারে পৌঁছানোই এখন সবচেয়ে বড় স্বস্তির বিষয়।

ম্যাচ চলাকালীন নিজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়া এবং পেনাল্টি থেকে বঞ্চিত হওয়া প্রসঙ্গে কেইন কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, অফসাইডের সিদ্ধান্তটি খুবই সূক্ষ্ম ছিল, যা সেই মুহূর্তে বেশ হতাশাজনক লেগেছিল। এ ছাড়া পেনাল্টির একটি জোরালো আবেদনও অনায়াসে তাদের পক্ষে যেতে পারত। তবে দিনশেষে এসব আর কোনো বড় বিষয় নয়, কারণ দল সেমিফাইনালে পৌঁছে গেছে এবং অধিনায়ক হিসেবে এই জয়কেই তিনি সানন্দে গ্রহণ করছেন। মাঠে নামার আগে দলের প্রতি বার্তা ছিল সব জড়তা ঝেড়ে ফেলে নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক খেলাটা খেলা। অনুশীলনে দলের ফুটবলারদের যে অসামান্য দক্ষতা ও বিশেষ করে আক্রমণভাগে যে সম্ভাবনা তিনি দেখেছেন, তা এখনো মাঠে পুরোপুরি একসঙ্গে ফুটিয়ে তোলা সম্ভব হয়নি বলে কেইন অকপটে স্বীকার করেন।

আসন্ন সেমিফাইনালের মহারণ নিয়ে কথা বলতে গিয়ে ইংলিশ অধিনায়ক তার দলের খেলোয়াড়দের সতর্কবার্তা দিয়ে বলেন, নিজেদের সেরা ফুটবলটা না খেলেও দল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তবে আগামী বুধবারের ম্যাচে যদি দল তাদের সেরা ছন্দ খুঁজে পায়, তবে সেটাই হতে পারে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বা টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার মধ্যকার মূল ব্যবধান। 

আপাতত এই ঐতিহাসিক জয় উপভোগ করে দ্রুত ক্লান্তি কাটিয়ে উঠে আগামী কয়েক দিনের মধ্যে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি শুরু করাই ইংলিশ শিবিরের মূল লক্ষ্য বলে কেইন উল্লেখ করেন।

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৬,/সকাল ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit