বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রবিবার কানসাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়।

দুই দলের ইতিহাস বলছে, এই লড়াইয়ে এখন পর্যন্ত সুইজারল্যান্ড কখনোই জয়ের মুখ দেখেনি। সব মিলিয়ে দুই দল সাতবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে পাঁচবার, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে তারা মুখোমুখি হয়েছে তিনবার।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ১৯৬৬ সালের বিশ্বকাপে। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জয় পায়। এরপর ১৯৮০ সালে প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আলবিসেলেস্তেরা। চার বছর পর, ১৯৮৪ সালে আবারও দুই দল মুখোমুখি হলে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে জয় তুলে নেয়।

এরপর আসে টানা দুটি ড্র। ১৯৯০ সালের প্রীতি ম্যাচ ১-১ গোলে শেষ হয়। দীর্ঘ বিরতির পর ২০০৭ সালেও দুই দলের লড়াই একই ফল নিয়ে শেষ হয়—১-১।

সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয় ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে। পুরো ম্যাচে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১১৮তম মিনিটে ডি মারিয়ার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকেই আসে জয়সূচক গোলটি।

সাত ম্যাচে আর্জেন্টিনার রেকর্ড ৫টি জয়, ২টি ড্র, কোনো হার নেই। তাই ইতিহাসের দিক থেকে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৬,/সকাল ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit