বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
‘গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরাইল’ নতুন সিনেমায় অরিজিতের না গাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ মেহেরপুরে বিএনপিপ্রার্থী মাসুদ অরুণ ও আমজাদের পরাজয়ের নেপথ্যে বাংলাদেশেকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা বন্দ্যোপাধ্যায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী কক্ষে ঢুকে চেয়ার নয়; নাম ফলকের বোর্ডে তাকিয়ে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে সালমান খানের বাবা, আজ অস্ত্রোপচার প্রথম কর্মদিবসে মির্জা ফখরুল / আমাদের যে প্রতিশ্রুতি, সেটা পরিপূর্ণ করবো মাতৃত্ব নিয়ে পড়াশোনায় গভীর আগ্রহী আলিয়া

বাদুরের মাংস খেয়ে একই পরিবারের ৬ জন হাসপাতালে!

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : যশোরের বাদুরের মাংস খেয়ে একই পরিবারের ৬ জন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিবারের দাবি, বাদুরের মাংস খেয়ে নয়, কেউ খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়েছে। বাড়ির টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী লুট হয়ে গেছে।

অসুস্থ সখি দাস জানান, শনিবার দুপুরে তিনি বাপের বাড়ি থেকে প্রায় এক কেজি বাদুরের মাংস নিয়ে আসেন। পরে ওই মাংস রান্না করে রাতে পরিবারের সবাই ভাতের সঙ্গে খান। রোববার সকালে পরিবারের কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীদের সন্দেহ হয়। খোঁজ নিতে গিয়ে তারা দেখেন, পরিবারের সদস্যরা সবাই অসুস্থ অবস্থায় ঘরের ভেতরে পড়ে আছেন। পরে প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই দিন বিকালে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সখি দাসের দাবি, তারা বাদুরের মাংস খেয়ে অসুস্থ হননি। হয়ত খাবারের সঙ্গে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতিকর দ্রব্য মিশিয়ে থাকতে পারে। কারণ তাদের ঘর থেকে নগদ টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী লুট হয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit