সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জয়পুরহাটে ছাত্রদলের আনন্দ মিছিল

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জয়পুরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রদক্ষিণ করে।

মিছিল শেষে শহরের বাজলা স্কুলের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সহ-সভাপতি আবু তাহের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক রাসেল আহমেদ আকাশ, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদ উদ্দিন ও রবিউল ইসলাম, সদস্য সচিব রিপন হোসেন।

এসময় জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান, পাঁচবিবি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদ, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান হাসান ও সদস্য সচিব রাশেদুল ইসলাম, কালাই ছাত্রদলের আহ্বায়ক কাফি ও সদস্য সচিব আশরাফুল ইসলামসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রেও একটি ঐতিহাসিক মুহূর্তে পরিণত হবে। তার নেতৃত্বে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। তারা আরও বলেন, প্রবাসে থেকেও তারেক রহমান দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। তার আগমনে ছাত্রদলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নতুনভাবে উজ্জীবিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit