মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

যমজ সন্তানদের নিয়ে কেন ‘দুশ্চিন্তায়’ ভোগেন করণ জোহর?

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

বিনোদন ডেক্স : বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্টে এসে তার শৈশবের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন তিনি। আলাদা করে আট বছরের যমজ সন্তানদের নিয়ে তার ‘দুশ্চিন্তা’র কথাও প্রকাশ করেছেন অভিনেতা।

যমজ সন্তান যশ ও রুহিকে নিয়ে সবসময়ে দুশ্চিন্তায় থাকা করণ জোহর বলেন, শৈশবে ওজন বৃদ্ধির অন্যতম কারণ মিষ্টিজাতীয় খাবার খাওয়া। তাই বাবা হিসেবে তার অভিভাবকত্বের মধ্যেও অতীত থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন এনেছেন। তিনি বলেন, আমি আমার সন্তানদের সব সময়ে বলি— চিনি খেও না। আমি সবসময় চাই, ওরা যাতে চিনি থেকে দূরে থাকে।

এ প্রযোজক বলেন, ছাত্রাবস্থায় ওজনের কারণে তাকে ফুটবল খেলায় সুযোগ দেওয়া হতো না। তাই সন্তানরা যেন ভালো করে ফুটবল শেখে, বাবা হিসেবে সেটাই চান তিনি। ধর্মার কর্ণধারের কথায়, এখন যদি দেখি, তারা ফুটবল ক্লাস কামাই করছে, তাহলে আমার খুব রাগ হয়।

করণ জোহর বলেন, যশ ও রুহির ‘স্ক্রিন টাইম’ তিনি নিয়ন্ত্রণ করেন। কিন্তু তবু সামাজিক মাধ্যম থেকে তাদের দূরে রাখা কঠিন। তিনি বলেন, ওদের যাতে এখন স্কুলে কোনো কটাক্ষ শুনতে না হয়, তার জন্য আমি আমার পোশাক নির্বাচনও বদলে ফেলেছি। কারণ আমি ওদের লজ্জার কারণ হতে চাই না। উল্লেখ্য, ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যশ ও রুহির জন্ম হয়।

 

 

 

কিউএনবি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit