সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ভয়াবহ দুর্ঘটনার কবলে অহনা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ Time View

বিনোদন ডেক্স : ভারতের অভিনেত্রী অহনা কামরা এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। পরে জানা যায়, দুর্ঘটনায় অহনা কোনও রকম আঘাত পাননি এবং তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। জানা গেছে, দুর্ঘটনার পর অহনাকে নিয়ে নানা গুঞ্জন শুরু হলেও দ্রুতই তা ভুল প্রমাণিত হয়। ঘনিষ্ঠ মহল নিশ্চিত করেছে, এই ঘটনায় অভিনেত্রীর কোনও আঘাত লাগেনি।

কাজের দিক থেকে সম্প্রতি রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’এ অংশ নিয়ে আলোচনায় ছিলেন অহনা। ওই শোতে আরেক প্রতিযোগী পবন সিংয়ের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা নজর কাড়ে। শো-এর সম্প্রচারের পর অহনা জানান, পবন সিংকে নিয়ে মন্তব্য করার জেরে তাঁর অনুরাগীদের কাছ থেকে তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন। বিষয়টি নিয়ে শোয়ের প্রযোজকদের কাছেও তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে জানান অভিনেত্রী।

অহনা তাঁর অভিনয় জীবনে বিভিন্ন ঘরানার কাজের মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছেন। তিনি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ ও ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন। সাহসী ও চ্যালেঞ্জিং চরিত্রে তাঁকে বারবার দেখা গেছে, যেখানে অভিনয়ের দক্ষতা ও সাবলীলতা প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক সময়ে রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’এ অংশ নিয়ে তিনি আলোচনায় আসেন, যেখানে তাঁর স্পষ্ট বক্তব্য ও আত্মবিশ্বাস দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে ভেঙে নতুন রূপে তুলে ধরার চেষ্টাই অহনাকে অনেকের থেকে এগিয়ে দিয়েছে বলে মনে করেন অনেকে।

উল্লেখ্য, সম্প্রতি আরও এক অভিনেত্রী নোরা ফতেহিও গাড়ি দুর্ঘটনার শিকার হন। শুক্রবার, ২০ ডিসেম্বর মুম্বইয়ে সানবার্ন ফেস্টিভ্যাল ২০২৫-এ যাওয়ার পথে নোরার গাড়িতে এক মত্ত চালকের গাড়ি ধাক্কা মারে। পরে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে নোরা বলেন, তিনি শারীরিকভাবে গুরুতর আহত না হলেও মানসিকভাবে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছেন। একই সঙ্গে তাঁর খোঁজখবর নেওয়ার জন্য সকলকে ধন্যবাদও জানান তিনি।

 

 

 

কিউএনবি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit