বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

চৌগাছার নিখোঁজ পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে ২৬ দিন পর উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় নৈমিত্তিক ছুটি নিয়ে বাড়িতে এসে নিখোঁজ হওয়া পুলিশ কনস্টেবল আখতারুজ্জামানের (৪৬) অর্ধগলিত লাশ ২৬ দিন পর পঞ্চগড় জেলার একটি আখ ক্ষেত থেকে উদ্ধার হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি রেজাউল করিম।

জানা যায়, পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন লাশের পরনে থাকা পোশাকের ছবি সংগ্রহ করে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির সূত্র ধরে বিভিন্ন থানায় পাঠান। এর ধারাবাহিকতায় শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চৌগাছা থানা পুলিশ লাশের ছবি ও পরিহিত পোশাক নিখোঁজ পুলিশ সদস্য আখতারুজ্জামানের পরিবারের সদস্যদের দেখালে তারা মরদেহটি শনাক্ত করেন। নিহত আখতারুজ্জামান যশোর জেলার চৌগাছা উপজেলার সিংহঝুরী ইউনিয়নের জামালতা গ্রামের মৃত আনিচুর বিশ্বাসের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৮৪০৩০২৪৬৪৪।

পারিবারিক সূত্রে জানা যায়, আখতারুজ্জামান স্ত্রী-সন্তান নিয়ে চৌগাছা পৌর শহরের ইছাপুর বটতলা এলাকায় বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। গত ২৬ নভেম্বর তিনি পাঁচ দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। পরদিন ২৭ নভেম্বর সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। যাওয়ার সময় তিনি তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বাসায় রেখে যান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় গত ৩০ নভেম্বর তার স্ত্রী শাহিনা আক্তার সীমা (৩৭) স্বামীর খোঁজ চেয়ে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর ১৪০২।

নিহতের স্ত্রী শাহিনা আক্তার সীমা বলেন, “পরিহিত পোশাক ও সঙ্গে থাকা অন্যান্য আলামত দেখে আমরমরদেহটি শনাক্ত করেছি। এটি আমার দুলাভাইয়েরই লাশ।”বৃহ¯পতিবার (১৮ ডিসেম্বর) পঞ্চগড় জেলার সদর উপজেলার ৬ নম্বর সাতমেড়া ইউনিয়নের নয়মাইল এলাকার একটি আখক্ষেতের ভেতর স্থানীয়রা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিখোঁজ সংক্রান্ত জিডির সূত্র ধরে পঞ্চগড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহটি পরিবারের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। লাশের সুরতহাল ও আইনগত প্রক্রিয়া পঞ্চগড় সদর থানা পুলিশ স¤পন্ন করবেন।

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit