রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

মদন উপজেলায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলটি এখন বেহাল দশা বসত ঘর

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি : নেত্রকোনা’র মদন উপজেলায় কাইটাইল ইউনিয়নে আটপাড়ার তেলিগাতী ইউনিয়ন ঘেঁষা নেত্রকোনা -মদন রোডে জঙ্গলটেংগা গ্রামে অবস্থিত জাহের উদ্দিন ফুল মিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বেহাল দশা । পুরো স্কুল জুড়ে বসবাস করছে প্রবাসী নূর আলমের পরিবার । প্রশাসনের নাকের ডগায় জাহের উদ্দিন ফুল মিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল এখন বসতঘর যেন দেখার কেউ নেই । সরেজমিনে গিয়ে এর সত্যতা নিশ্চিত পাওয়া গেছে ।

বিদ্যালয়ের নামকরণভোগী ও ভূমি দাতা সহকারী শিক্ষক মোঃ আবু হানিফ হাসেম সাক্ষাৎকারে বলেন , বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে বিদ্যালয়ের ভূমি দাতা তার চাচা জাহের উদ্দিন ফুল মিয়া’র নামে। তিনি সহকারী শিক্ষক । বিদ্যালয়টি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর নিবন্ধন নং-নেত্র -০৫৭২ । ২৫০ জন শিক্ষার্থী ,১০ জন শিক্ষাক ও ৪ জন অফিস স্টাফ রয়েছে । প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম খোকা মিয়ার দায়িত্বহীন, অবহেলা, ছলচাতুরি ও নিজের স্বার্থসিদ্ধির জন্য অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল টি বেহাল দশায় বিলুপ্তি হতে বসেছে ।

কাগজে কলমে ২৫০ জন শিক্ষার্থী হলেও প্রকৃতপক্ষে শতাধিক শিক্ষার্থী ছিল । তিনি স্কুলে আসেন না, ক্লাস করান না কোন যোগাযোগ রাখছেন না । শিক্ষার্থীরাও ক্লাসে আসে না । অথচ প্রতিজন শিক্ষার্থী কে সমাজ কল্যাণ অধিদপ্তরের ভাতা প্রদান করেছে । এদিকে প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম খোকা মিয়ার দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগের কারণে এলাকাবাসী ক্ষুব্ধ। অসন্তোষ প্রকাশ করে কয়েক জন অভিভাবক তাদের সন্তানদের নিয়ে শঙ্কা প্রকাশ করেন ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান , প্রধান শিক্ষক মো শফিকুল ইসলাম খোকা মিয়া চাকরি দেওয়ার কথা বলে ৮/১০ লোকজন কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন । এই বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো শফিকুল ইসলাম খোকা মিয়ার সাথে মোঠোফোন ও বাসায় যোগাযোগ করে পাওয়া যায়নি ।

এলাকাবাসী এই দূর্নীতিবাজ প্রতারক প্রধান শিক্ষক মো শফিকুল ইসলাম খোকা মিয়া কে অপসারণ করে জাহের উদ্দিন ফুল মিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল টি ধরে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন । বিদ্যালয়ের পরিবার নিয়ে বসবাসকারী নূর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন , কর্তৃপক্ষের কাছে বলে বসবাস করছেন ।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit