শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

দুই বিদেশি তারকাকে দলে ভেড়ালো চট্টগ্রাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : সব ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)। এরই মধ্যে নিলাম শেষে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে করছে ফ্র্যাঞ্চাইজি। 

তবে বিদেশি খেলোয়াড়দের সরাসরি দলে টানছেন তারা। বিভিন্ন দেশ থেকে খেলোয়াড় উড়িয়ে আনছে বিপিএলে অংশ নিতে যাওয়া ৬ ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে নবাগত দল চট্টগ্রাম রয়্যালস। 

পাকিস্তান থেকে চট্টগ্রাম আনছে জাতীয় দলে খেলা ক্রিকেটার কামরান গুলামকে। আর দক্ষিণ আফ্রিকা থেকে দলে ভেড়াচ্ছে ক্যামেরন ডেলপোর্টকে। 

আইপিএলসহ বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন ডেলপোর্ট। বিপিএলেও খেলেছেন ৪ মৌসুম। টি-টোয়েন্টি রেকর্ডও বেশ সমৃদ্ধ তারা। ২৭৮ ম্যাচ খেলে ১৩৯ দশমিক ৪৯ স্ট্রাইক রেটে করেছেন ৬ হাজার ২৯০ রান। 

এদিকে পাকিস্তানের হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও টি-টোয়েন্টি জার্সি গায়ে চাপানো হয়নি কামরানের। তবে বিভিন্ন টুর্নামেন্টে ৮৬টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। যেখানে ১২৯ দশমিক ১৫ স্ট্রাইক রেটে ১ হাজার ৮৩৪ রান করেছেন এই অলরাউন্ডার। বল হাতে  শিকার করেছেন ৩৫ উইকেট।  বিপিএল দিয়ে প্রথমবার কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন তিনি। 

চট্টগ্রামে বিদেশি ক্রিকেটারের তালিকা বেশ সমৃদ্ধ। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় পাকিস্তানের তারকা স্পিনার আবরার আহমেদকে। খেলবেন আইরিশ তারকা পল স্টার্লিং। নিলাম থেকে দলটি নিয়েছে শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলাকে।

চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড:

শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি , মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি , মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, ক্যামেরন ডেলপোর্ট ও কামরান গুলাম।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit