শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

বক্স অফিসে ঝড় তুলবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ Time View

বিনোদন ডেক্স : জেমস ক্যামেরনের জাদুকরী সৃষ্টি ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ নিয়ে এখন হলিউডসহ বিশ্বজুড়ে উন্মাদনা তুঙ্গে। প্রজেকশন অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহান্তেই (ওপেনিং উইকেন্ড) সিনেমাটি মার্কিন বক্স অফিসে ৯০ থেকে ১০৫ মিলিয়ন ডলার আয় করতে পারে। আর বিশ্বজুড়ে এর আয় ৩৪০ থেকে ৩৬৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কিস্তিতে ‘অ্যাশ পিপল’ বা ছাইয়ের মানুষদের সাথে পরিচয় করানো হবে।

এদিকে রেকর্ডের হাতছানি জেমস ক্যামেরনের আগের দুটি সিনেমা, ২০০৯ সালের ‘অ্যাভাটার’ এবং ২০২২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, দুটিই বিশ্বজুড়ে ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। যদি ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ একই সাফল্য পায়, তবে এটিই হবে ইতিহাসের প্রথম ফ্র্যাঞ্চাইজি যার তিনটি কিস্তিই ২ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে। বর্তমানে ক্যামেরনই একমাত্র পরিচালক যার তিনটি সিনেমা (টাইটানিকসহ) ২ বিলিয়ন ডলারের ক্লাবে রয়েছে।

প্রতিযোগিতা ও প্রত্যাশা ‘অ্যাভাটার’-এর রাজত্বের মাঝেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরও কিছু সিনেমা। এর মধ্যে সিডনি সুইনি অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলার ‘দ্য হাউসমেইড’, অ্যানিমেটেড ছবি ‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’ এবং ধর্মীয় পটভূমির ‘ডেভিড’ উল্লেখযোগ্য। যদিও বড় পর্দা দখলের দৌড়ে ক্যামেরনের সিনেমা অনেক এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে উত্তর আমেরিকার বক্স অফিস গত বছরের তুলনায় মাত্র ০.৫% এগিয়ে আছে। বছরের মোট আয় ৯ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে ‘অ্যাভাটার’-এর বড় মাপের সাফল্যের কোনো বিকল্প নেই। এখন দেখার বিষয়, বড় দিনের ছুটিতে জেমস ক্যামেরন আবারও তার চিরচেনা জাদুতে দর্শকদের মুগ্ধ করতে পারেন কি না।

 

 

কিউএনবি/ মহন / ১৮ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit