রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

হাদিকে গুলি: প্রধান আসামির সহযোগী ৭ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এ তথ্য জানান।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে র‌্যাব।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি কাইউম) হোসেন নয়ন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানিতে বলেন, কবির মূল আসামির সহযোগী ফয়সাল করিম মাসুদকে অস্ত্র সরবরাহ করেছে। তার সঙ্গে পাশের দেশের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত কিনা তা দেখতে হবে।

তিনি আরও বলেন, অস্ত্র কেনাবেচা সম্পর্কে এ আসামি জানে। এছাড়াও এ আসামি রাজধানীর আদাবর থানার সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক। তাকে রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে যাবে। এ জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit