বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক মুজিবুল হকের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন রোহিত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের দুর্নীতি অনুসন্ধানে নথি তলব করল দুদক পাহাড়ের সমস্যার সমাধানে ‘হলিস্টিক অ্যাপ্রোচ’ পদ্ধতিতে এগোতে চায় সরকার; মীর হেলাল কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে সংসদে জানালেন মন্ত্রী মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত তিনি অভিনেতা বা নায়ক নয়, একজন শিল্পীর বহুমাত্রিক সত্তা

মুজিবুল হকের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

ডেস্ক নিউজ : দুর্নীতির অভিযোগে সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হকের কুমিল্লায় বিভিন্ন দাগ নম্বরে থাকা ১৮টি জমি ও ২টি টয়োটা কোম্পানির গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা ছয়টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পাপন কুমার সাহার করা আবেদনে বলা হয়, আসামি মো. মুজিবুল হক রেলপথ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজের ভোগদখলে রেখেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়।

আবেদনে আরও বলা হয়, মামলাটি তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে, আসামির নামে থাকা এবং তার স্বার্থসংশ্লিষ্ট স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit