মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

চার সপ্তাহে চার ট্রেলার, চমক দিতে চলেছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেক্স : চলতি সপ্তাহে ভক্তরা যখন প্রেক্ষাগৃহে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর ট্রেলার দেখার অপেক্ষায়, ঠিক তখনই সামনে এল মার্ভেল স্টুডিওর এক কৌশলগত মুক্তি পরিকল্পনার কথা। ট্রেলারটি জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবির সঙ্গে সংযুক্ত করে দেখানো হবে। শুধু তাই নয়, এই ছবির জন্য নাকি মোট চারটি আলাদা ট্রেলার মুক্তির পরিকল্পনা রয়েছে। দ্য হলিউড রিপোর্টার-এর দাবি অনুযায়ী, মার্ভেল পরবর্তী ‘অ্যাভেঞ্জার্স’ ছবির জন্য চারটি ভিন্ন ট্রেলার তৈরি করেছে। গুঞ্জন বলছে, এগুলো ধাপে ধাপে সিনেমা হলে দেখানো হবে। আগামী চার সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে একটি করে নতুন ট্রেলার প্রেক্ষাগৃহে চালানো হতে পারে। প্রথম ট্রেলারটি ১৯ ডিসেম্বর থেকে প্রদর্শিত হওয়ার কথা। অর্থাৎ, যারা প্রতি সপ্তাহে সিনেমা হলে যাবেন, তারা প্রতিবারই নতুন ট্রেলার দেখার সুযোগ পাবেন।

শোনা যাচ্ছে, মার্ভেল এই ক্ষেত্রে ক্রিস্টোফার নোলানের থিয়েটার-কেবল মডেল অনুসরণ করতে পারে। যেমন, নোলানের ‘দ্য ওডিসি’ ছবির ট্রেলার প্রথমে শুধু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, পরে অনলাইনে আসে। যদিও সাম্প্রতিক ভাইরাল গুঞ্জনে মার্ভেলের একটি ব্যক্তিগত ভিডিওর কথা উঠে এসেছে, যা থেকে ধারণা করা হচ্ছে ট্রেলারটি অনলাইনেও প্রকাশিত হতে পারে। সব মিলিয়ে, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর ট্রেলার ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মার্ভেলের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা।

 

 

কিউএনবি/মহন/১৫ ডিসেম্বর ২০২৫,/দুপুর  ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit