শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি

নেত্রকোনায় বিশিউড়া বাজারে দুর্বৃত্তদের হামলা

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি : জেলার সদর উপজেলার বিশিউড়া ইউনিয়নে বিশিউড়া বাজারে অসহায় শরিফ আহাম্মদ মাসুদের ও তার চাচাতো ভাই শাহীন এই হামলার শিকার হয়।

এই হামলা মারধর ও ১ লক্ষ টাকা লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে জানায়ে থানায় লিখিত অভিযোগকারী ও ভূক্তভোগী শরিফ আহাম্মদ মাসুদ বলেন,, পূর্ব শত্রুতার জের ধরে দাপুনিয়া গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ আশরাফ আলী, মৃত গোলাম আজিজের ছেলে মোঃ জিয়া রহমান,মৃত এরশাদ আলীর দুই ছেলে মোঃ শাহজাহান মিয়া ও মোঃ আবু আশা, মৃত গোলাম হোসেনের ছেলে মোঃ ফরাজ আলী মেম্বার, মোঃ আরমান হোসেনের ছেলে মোঃ আদনান এবং বাঁশাটী গ্রামের মৃত হাসেম আলী মাষ্টারের ছেলে মোঃ আলমগীর হোসেন, পাবিয়াজুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মোঃ মুরাদ হোসেনসহ আরো ২০/২৫ জন বিশিঊড়া বাজারে পথরুদ্ধ করে হামলা মারধর করে এবং জোরপূর্বক ১ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় ।

ভুক্তভোগী শরীফ আহম্মদ মাসুদ বলেন,আমার চাচাতো ভাই শাহীন কে ঘরে আটকিয়ে রেখে মারধর করে ।মারতে মারতে প্রাণনাশের হুমকি দিয়ে পরিবরতীতে হাসপাতালে যাওয়ার পথে বিশিউরা সিএনজি স্টেন্ডে দ্বিতীয় দফায় হামলা করে হাসপাতালে যেতে না দেওয়ার জন্য আক্রমণ করে। আমি ও আমার চাচাতো ভাইয়ের ডাকে পথচারীর সহায়তায় এগিয়ে আসলে কোন মতে প্রানে বেঁচে হাসপাতালে ভর্তি হতে পেরেছি। আমি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি ।

এই ঘটনায় আমি ও আমার পরিবার প্রাণনাশের হুমকিতে আছি। এ ব্যাপারে নেত্রকোনা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই শাজাহান বলেন, তদন্ত করেছি মসজিদের জমি নিয়ে দুই পক্ষের ঝগড়া হয়েছে, মসজিদের ওয়াকফ করা সম্পত্তি মসজিদকে না দেওয়ার পাল্টা অভিযোগ করেছে প্রতিপক্ষ আশরাফ আলী। তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান আরোও বলেন, এব্যাপারে কোন সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ খুঁজে পাওয়া যায় নাই। ,অপরদকে ভূক্তভোগী শরীফ আহম্মদ মাসুদ ও তার ভাই শাহীন মার খেয়ে টাকা হারিয়ে অসহায় হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন।

 

 

কিউএনবি/খোরশেদ/১৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit