শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

মাঝ-আকাশে হঠাৎ জ্ঞান হারালেন মার্কিন নারী, অতঃপর…

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ভারতের গোয়া থেকে দিল্লি যাচ্ছিল ইন্ডিগোর একটি বিমান। মাঝ-আকাশে বিমানের ভেতর অসুস্থ হয়ে পড়েন এক নারী যাত্রী। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। এ সময় ‘মসিহা’ হয়ে দেখা দেন সহযাত্রী বেঙ্গালুরুর এক চিকিৎসক। তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন। তার চিকিৎসায় প্রাণ বাঁচে ওই নারীর। তড়িঘড়ি অবতরণ করে বিমান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গোয়া থেকে ওড়ার ১০ মিনিটে মাথায় বিমানে অসুস্থ হয়ে পড়েন জেনি নামের ওই যাত্রী। ৩৪ বছরের ওই নারী ক্যালিফর্নিয়ার বাসিন্দা। গোয়ায় ঘুরে দিল্লিতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। ঘড়িতে তখন দুপুর ১টা ১৫ মিনিট। কাঁপতে থাকেন জেনি। পাশে ছিল তার বোন। জানতে পেরে জেনির আসনের কাছে চলে আসেন চিকিৎসক নিম্বালকর। কর্নাটকের বেলগাভি জেলার খানাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি।

নিম্বালকর এসে দেখেন জেনি অচেতন হয়ে পড়ে আছেন। তার শরীর ফ্যাকাশে হয়ে গেছে। এরপরেই প্রাথমিক চিকিৎসা শুরু করেন ওই চিকিৎসক। জেনির বোনের থেকে জানতে পারেন, আগের দিন পেটে ইনফেকশন হয়েছিল তার। তখন কিছুটা সুস্থ বোধ করলেও আধা ঘণ্টা পরে আবার অসুস্থ হয়ে পড়েন জেনি। সে সময় তার কাছেই বসে ছিলেন নিম্বালকর। শেষে দিল্লি বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে বিমান। গুরুত্ব বুঝে সেটির দ্রুত অবতরণের ব্যবস্থা করা হয়। বিমান অবতরণের পরে নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit