বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সিডনির বন্ডিতে বন্দুকধারীর হামলায় নিহত কমপক্ষে ১০

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। পুলিশ জানায়, আরও অন্তত ১২ জন সাধারণ নাগরিক এবং ২ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৪ জন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় মোট দুজন বন্দুকধারী জড়িত ছিলেন। নিহত ১০ জনের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর বন্দুকধারী আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দুইজন পুলিশ কর্মকর্তা কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে একটি বিশেষ নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছে। একই সঙ্গে, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার জন্য বিশেষায়িত দল ও সরঞ্জাম পাঠানো হয়েছে।

নিরাপত্তার স্বার্থে একটি এক্সক্লুশন জোন তৈরি করা হয়েছে। যদিও নির্দিষ্ট এলাকার অবস্থান এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

সূত্র: এবিসি

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit