রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ১০ জনের সুইজারল্যান্ডকে ৯০ মিনিটেও হারাতে পারল না আর্জেন্টিনা গোল করে সমতায় ফিরেই লাল কার্ড দেখলেন এম্বোলো এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড মেসির অ্যাসিস্টে শুরুতেই গোল, সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ সেরা ফুটবল না খেলেও আমরা সেমিফাইনালে: হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পিকফোর্ড রাঙামাটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে দুর্যোগ প্রতিমন্ত্রী

ভূরুঙ্গামারীতে মইদাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ বছর পর এমপিওভুক্ত হওয়ার পর প্রথমবারের মতো মইদাম মহাবিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মহাবিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয়।

মইদাম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমিনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের
মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, প্রবীণ শিক্ষক ও উপজেলা হাজী সমিতির সভাপতি তৈয়ব আলী সরকার,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৪ বছর পর এমপিওভুক্ত হয়ে প্রথমবার নবীন বরণ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit