সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

আদিবাসীদের ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার কায়সার কামাল

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা – ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট ও ধানের শীষ প্রতীকের পৃথক লিফলেট বিতরণ করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপি কলমাকান্দা এলাকার বিভিন্ন গ্রামে পথচারী, ব্যবসায়ীসহ সকল শ্রেণীর পেশার মানুষের সাথে এ গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রুপরেখার লিফলেট ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন এবং আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন সেইসাথে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর, আড়াপাড়া, রানীখং, বহেরাতলী, কামারখালী, বড়ইকান্দি, চালিতাপাড়া, গাড়াউন্দ, বিজয়পুর এলাকায় গণসংযোগ কালে খ্রীস্টধর্মীয়দের আসন্ন বড়দিন উপলক্ষে নিজ অর্থায়নে সংস্কার করে দেয়া বিজয়পুর ব্যাপ্টিস্ট চার্জ উদ্বোধন করেন এবং নিজ অর্থায়নে ১২০ বছরের পুরনো রানীখং এলাকার খৃষ্টধর্মীয় কবরস্থানের মাটিভরাটের কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় বিভিন্ন আদিবাসী গ্রাম থেকে আগত আদিবাসী পুরোহিতগণ, শিক্ষার্থী, শিল্পী, ধর্মীয়নেতা তাদের প্রিয়নেতা কায়সার কামাল কে বর্নিল সাজে সংবর্ধিত করে নানাবিধ কুশল বিনিময় করেন।

এ সময় আদিবাসী সমাবেশে আদিবাসীনেতা ড. অঞ্জন চিচাম বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে হলে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির মনোননীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালকে বিজয়ী করতে হবে। আদিবাসী পল্লীর গ্রামে এসে কেউ কোনদিন এভাবে খোঁজ নেয়নি। তিনি এমপি নির্বাচিত না হয়েও, যেভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, আমরা আদিবাসী জনগোষ্ঠী ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞ। আগামী নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থেই আমরা কায়সার কামাল কে বিপুল ভোটে বিজয়ী করবো।

আদিবাসীনেতা ধর্মীয় নেতা পাস্টার জেমস বারেন্দ্র রুরাম বলেন, দীর্ঘদিন ধরে দুর্গাপুর-কলমাকান্দা এলাকায় দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবার জন্য কাজ করে যাচ্ছেন, ব্যারিস্টার কায়সার কামাল। ইতোমধ্যে প্রায় হাজারো রোগীকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা, বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, কন্যাদায়গ্রস্থ্য পিতাকে সহায়তা, হার্টেছিদ্র নিয়ে জন্য নেয়া শিশুদের চিকিৎসা, ক্যান্সার রোগীদের চিকিৎসা, মন্দির, মসজিদ, পাঠশালা সংস্কারে সহায়তা, দুই উপজেলার জনগনের চলাচলের সুবিধায় প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে ৩০টি কাঠে সেতু নির্মান করে দিয়ে সাধারণ মানুষের মনে ঠাই করে নিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। আগামী নির্বাচনে আমরা তাকেই ভোট দিবো।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমি কথায় নয় কাজে বিশ^াসী। এলাকার গারো, হাজংরা নিজেদের আত্মপরিচয়, সংস্কৃতিচর্চা ও ঐতিহ্য সংরক্ষণে যেন আরও বেশি যত্নশীল হয় এবং তাঁরা যেনো সোনালি সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্ব করতে পারে, বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে এরকম সংস্কৃতি নিয়ে কাজ করবে। নারীদের জীবন-মান উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ্।

তিনি আরো বলেন, একজন মানুষও যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সেটাই আমার অঙ্গীকার। দলীয় বিভাজন নয়, মানবিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমার এ ধরনের মানবিক উদ্যোগ, অসহায় ও দরিদ্র মানুষের কল্যানে সব সময়ই অব্যাহত থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি নির্বাচিত হলে, একে একে এই অঞ্চলের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি‘র সহ:সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ্, সাধরণ সম্পাদব আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার, ইউনিয়ন বিএনপি‘র সভাপতি সাহালম, সাধারণ সম্পাদক শাজাহান সরকার, আদিবাসী নেতা পঙ্কজ মারাক, বিন্নামিন আরেং, সুজিত দ্রং, সুজন জেংচাম, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit