সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি জানিয়েছেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক বড় প্রভাব রেখেছেন। স্টার্ক ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি বাঁহাতি পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটের তালিকায় ওয়াসিম আকরামকে পেছনে ফেলেছেন।

তবে খেলোয়াড় হিসেবে স্টার্কের উত্থানটা ভালোভাবেই দেখেছেন শাহিন আফ্রিদি। যে ওয়াসিমকে ছাড়িয়ে গেছেন স্টার্ক, সেই ওয়াসিমকেও আইডল মানেন তিনি। শাহিন জানালেন, এই দুই বাঁহাতি পেসার তার ক্যারিয়ায় বিশেষ প্রভাব ফেলেছেন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপের কথাও স্মরণ করেন। সেই বিশ্বকাপে স্টার্ক ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারিদের একজন এবং অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।

শাহিন বলেন, ‘তিনি তখন পাকিস্তান অনূর্ধ্ব–১৬ দলে খেলতেন। সেই সময় স্টার্কের দুর্দান্ত বোলিং দেখে তিনি বুঝেছিলেন কিভাবে একজন পেসার বল সুইং করাতে পারে।’আফ্রিদি বলেন, ‘তিনি একজন লিজেন্ড। যখন ‘স্টার্কি’ ২০১৫ সালের বিশ্বকাপ খেলেছিলেন, আমি তখন পাকিস্তান অনূর্ধ্ব–১৬ দলে খেলতাম। আমি বহুবার তার মতো বল সুইং করানোর চেষ্টা করতাম। তিনি সেই বিশ্বকাপে লম্বা লেংথে বল করেছিলেন এবং দারুণ সফল হয়েছিলেন।’

স্টার্ক চলমান অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচেও ব্যস্ত ছিলেন দুর্দান্ত ফর্মে। তিনি এখন পর্যন্ত ১৮টি উইকেট নিয়েছেন এবং দুইবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। তার বোলিংয়ে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে। শাহিন জানান, তিনি সব সময় স্টার্ককে অনুসরণ করেন এবং আন্তর্জাতিক ম্যাচে দেখা হলে তার সঙ্গে কথা বলেন।

আফ্রিদি বলেন, ‘শেষবার যখন তার সঙ্গে কথা হয়েছিল, আমি বলেছিলাম যে আমি তাকে ২০১৫ সালে দেখেছিলাম, আর সে কারণেই আমি ব্যাটারদের সামনে ফুল লেংথে বল করি। আমি বলতে পারি, তিনি যেকোনো তরুণ পেসারের জন্য আদর্শ। তিনি বহু বছর ধরে অস্ট্রেলিয়ার সেরা বোলারদের একজন।’

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit