শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

ফেসবুকে যে ইঙ্গিত দিলেন আরিফিন শুভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডে সপ্তাহজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী ও অভিনেতা আরিফিন শুভ। তাদের অভিনীত ‘নূর’ সিনেমার একটি চুম্বন দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ঢাকার চলচ্চিত্রে সচরাচর না দেখা এমন দৃশ্যটি আলোচনায় আনার পাশাপাশি নতুন করে উসকে দিয়েছে এই জুটির প্রেমের গুঞ্জন। যদিও বাস্তব জীবনে শুভ–ঐশীর প্রেমের সম্পর্ক নেই বলে জানা যায়, তবে পরিচালক রায়হান রাফির ‘নূর’ সিনেমায় তারা অভিনয় করেছেন এক অদ্ভুত, তীব্র ও যন্ত্রণাময় প্রেমের গল্পে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির ট্রেলার শেয়ার করে আরিফিন শুভও সেই ইঙ্গিতই দিয়েছেন।  

ট্রেলারে দেখা যায়, নূরের জীবনের সমস্ত সুখ, স্বপ্ন ও আলো হলো তার প্রিয় মানুষ শিউলী। কিন্তু হঠাৎ অজানা এক কারণে শিউলী আর নূরের হতে চায় না। বিয়ের আসর বসে অন্যত্র। সেই ধাক্কায় নূরের জীবনে নেমে আসে অন্ধকার, পাগলামির শুরু সেখানে। শিউলী কেন নূরকে বিয়ে করল না—এই প্রশ্ন ঘিরে গল্পে তৈরি হয়েছে রহস্য ও টানটান উত্তেজনা। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টদের ভাষ্য, ‘নূর’ হবে এক গভীর যন্ত্রণা ও আবেগে মোড়া প্রেমের গল্প, যা দর্শককে নতুন অভিজ্ঞতা দেবে। রহস্যময় সেই ভালোবাসার কাহিনি দেখা যাবে আগামী ১১ ডিসেম্বর বায়োস্কোপ প্লাসে।

 

 

কিউএনবি/মহন/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit