বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

চৌগাছায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। ‘দূর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা’ এ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধী দূদক কমিটির উদ্যোগে এ দিবসটি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, মানব বন্ধন ও আলোচনা সভা করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভির আহমদ। প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুস শুকুরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি তাসমিন জাহান, চৌগাছা কামিল মাদ্রসার অধ্যক্ষ ড. আলা উদ্দীন, অধ্যক্ষ আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহম্মেদ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, সাংবাদিক এম এ মান্নান ও মাওলানা ফখরুল ইসলাম। এছাড়াও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা বৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুধীমন্ডলী ও শিক্ষার্থীরা।

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit