সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

মা হওয়ার পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা আদভানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেক্স : চলতি বছর জুলাইয়ে মা হয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। মেয়ে হওয়ার পর এবারই প্রথম প্রকাশ্যে দেখা গেল তাকে। হাসিমুখে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কন্যা সিয়ারা’র নানা দুষ্টুমিও জানালেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় প্রায় পাঁচ মাস কাজ করেছেন কিয়ারা। তারপর পুরোপুরি নিজেকে আড়ালে রেখেছিলেন। ক্লিনিকে যাওয়া ছাড়া কোথাও দেখা মেলেনি তার। মা হওয়ার পর আবার কাজে ফিরলেন তিনি। ইনস্টাগ্রামে আগেভাগেই নিজের একটি ছবি শেয়ার করে জানিয়েছিলেন,

এর পরের ধাপ আরো চমকপ্রদ হবে—আর সেই পোস্টেই অনুরাগীদের কৌতূহল চরমে পৌঁছয়। দুপুরে পুরনো চেহারাতেই সামনে এলেন কিয়ারা, বাড়তি ওজন ঝরিয়ে কাঁধখোলা ডেনিম শার্ট ও শর্টসে এখন তিনি সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়ের খোঁজ জানতে চাইলে হাসিমুখে বলেন, ‘মেয়ে ভালো আছে।’

 

 

কিউএনবি/মহন/০৯ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit