শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

রাজনৈতিক ক্যারিয়ার এখনো শেষ হয়নি, বললেন সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

ক্রীড়া ডেক্স : ক্রিকেট ক্যারিয়ার শেষের আগেই রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন সাকিব আল হাসান। স্বৈরাচারী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্যও হয়েছিলেন তিনি। তবে ছাত্র-জনতার গণঅভ্যুথানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর দেশে ফিরতে পারেননি। এমন পরিস্থিতিতেও তিনি রাজনীতির ক্যারিয়ার শেষ দেখে ফেলেননি। সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন এসব কথা। হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে সাকিব।

তবে রাজনীতিতে এখনও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন তিনি। জানালেন আরও অনেকদিন রাজনীতি করতে চান। সাকিব বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি। তবে রাজনীতির অংশ এখনও বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা আমার ইচ্ছা ছিল এবং এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’গত বছরের আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন।

এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি। তবে এই সময়ে তিনি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রচারণা ঠিকই চালিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি পতিত স্বৈরাচার হাসিনাকে ‘আপা’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জনরোষেও পড়েছিলেন তিনি। দেশে ফিরে রাজনীতিটা যে সেই আওয়ামী লীগের হয়েই করতে চান, সেটাই এবার জানান দিলেন সাকিব।

 

 

কিউএনবি/মহন/৮ ডিসেম্বর ২০২৫/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit