শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ভারতে নাইটক্লাবে অগ্নিকাণ্ড: নিহত ২৫ জনের মধ্যে নেপালি চারজন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পর্যটনকেন্দ্র গোয়ায় এক নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে চারজন নেপালের নাগরিক। সোমবার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।

খবরে বলা হয়, নেপালের রাষ্ট্রদূত শঙ্কর পি. শর্মা এক বিবৃতিতে বলেন, ‘গোয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের মধ্যে চারজন নেপালের নাগরিকও রয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

বাকি নিহতরা ভারতীয় নাগরিক। অধিকাংশই ছিলেন ক্লাবের কর্মী ও দিল্লি থেকে আসা পর্যটক।

উত্তর গোয়ার আরপোরা এলাকার ওই ক্লাবে আগুন লাগে। কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়।

নাইটক্লাবের কাঠের অংশে আগুন ধরে যাওয়ার পর বেশিরভাগ মানুষ বেসমেন্ট এবং রান্নাঘরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার জানান, এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি অন্যান্য নাইটক্লাবেও নিরাপত্তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।

ভারতে নিম্নমানের ভবন নির্মাণ, অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা বিধি না মানার কারণে অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে থাকে।

কিউএনবি/অনিমা/৮ ডিসেম্বর ২০২৫/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit