বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই

দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে ৬ ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) উপজেলার সীমান্তবর্তী লক্ষীপুর গ্রামে প্রকৃতির পাঠশালার চত্ত্বরে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শত শত প্রান্তিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়।

এই কর্মসুচীর উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাফিউল ইসলাম রাফি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শেখর হাগিদক। এতে প্রধান আলোচক ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর পরিচালক কবি পরাগ রিছিল। এছাড়া অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান, ডাঃ কবীর মল্লিক, ডাঃ জোবায়ের হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা এবং সঞ্চালনা করেন এম. এ নজরুল।

আয়োজকরা জানান, বিভিন্ন দিবস কে স্মরনীয় করে রাখতে এবং সাধারণ মানুষের কল্যাণে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন সব সময়ই মানবিক ও সামাজিক কাজ গুলো করে থাকে। দেশের সকল জাতীয় দিবস গুলোও আরো স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে দিবসের তাৎপর্য তুলে ধরতে এ কাজ অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/খোরশেদ/০৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit