বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

ব্রিসবেনে ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজ জয়ের পথে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার সিরিজ জয় প্রায় নিশ্চিত। পাঁচ টেস্টের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে কেবল একটি দলই হেরেছে, সেই দলও ইংল্যান্ড। ১৯৩৬-৩৭ অ্যাশেজে প্রথম দুই ম্যাচ জিতেও তারা ৩-২ এ সিরিজ হারে।

৬ উইকেটে ১৩৪ রানে আজ (রবিবার) চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ইনিংসে হার এড়াতে তাদের ৪৩ রান দরকার ছিল। এই লজ্জা এড়াতে বাজবলের প্রবর্তক ইংল্যান্ড চিরচেনা আগ্রাসী ব্যাটিং থেকে সরে দাঁড়ায়। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বেন স্টোকস ও জ্যাক উইলস প্রথম সেশনে উইকেট হারাতে দেননি। ১৯৩ রান তোলেন তারা স্কোরবোর্ডে।

দেখেশুনে ব্যাটিং করে ১৪৮ বলে ৫০ করেন স্টোকস। তারপর দলগত ২২৪ রানে জ্যাকস ফিরে যান। মাইকেল নেসারের বলে বাঁদিকে ঝাঁপিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেন স্টিভ স্মিথ। ২২১ বলে ৯৬ রানের জুটি ভাঙে। জ্যাকস ৯২ বলে ৪১ রান করেন।

বাকি তিন উইকেট পড়তে সময় লাগেনি। স্টোকস ৫০ রান করে নেসারের বলে ক্যারির গ্লাভসে ধরা পড়েন। ডগেটের শিকার হন গাস অ্যাটকিনসন, নেসার তার পঞ্চম শিকার বানান ব্রাইডন কার্সকে স্মিথের ক্যাচ বানিয়ে। ২৪১ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। নেসার ১৬.২ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন। দুটি করে উইকেট পান স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্ক।

মাত্র ৬৫ রানের লক্ষ্যে নেমে অ্যাটকিনসনের টানা দুই ওভারে ট্রাভিস হেড (২২) ও মার্নাস লাবুশেনকে (৩) হারায় অস্ট্রেলিয়া। স্মিথ নেমেই মারমুখী। মাত্র ৯ বলে দুটি করে চার ও ছয় মেরে দলকে জেতান। দশম ওভারে তার ছক্কায় লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। ২৩ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক। অন্য প্রান্তে ১৭ রানে খেলছিলেন ওপেনার জেক ওয়েদারাল্ড। ১০ ওভারে ২ উইকেটে ৬৯ রান করে অজিরা।

শুরুর ইনিংসে ৬টিসহ ম্যাচে ৮ উইকেট ও ব্যাট হাতে ৭৭ রানে ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন স্টার্ক। ২-০ তে এগিয়ে থেকে সিরিজ জয়ের লক্ষ্যে আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।  

 

 

কিউএনবি/খোরশেদ/০৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit