শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : ড্র-ফিকশ্চার সম্পন্ন, আর মাত্র ৬ মাস পরই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। ৪৮ দলের এই আসরে ম্যাচ হবে ১০৪টি। বোঝাই যাচ্ছে– কতটা ঠাসা সূচিতে বুঁদ হতে যাচ্ছে ফুটবলবিশ্ব। এমন মেগা ইভেন্টে আয়োজক দেশের নানা সুবিধা-অসুবিধা, ম্যাচের ভেন্যু ও সূচি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলে। কে কতটা পথ ভ্রমণ করবে, কোন দল তুলনামূলক সুবিধা পাচ্ছে সেই হিসাব এসেছে এবারও।

আসন্ন বিশ্বকাপের গ্রুপপর্বের সূচি অনুযায়ী কোন দল কখন-কোথায় খেলবে সেটি নিশ্চিত। টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত ফিকশ্চার চূড়ান্ত হলেও, গ্রুপপর্বের পরবর্তী লড়াইয়ে কারা থাকছে, সেটি এখনই বলা যাচ্ছে না। যেসব দল গ্রুপপর্বে পরপর দুটি ম্যাচ একই ভেন্যুতে খেলবে, তাদের স্বাভাবিকভাবেই ম্যাচের মাঝে ভ্রমণের প্রয়োজন হবে না। ২০২৬ বিশ্বকাপে এমন সুবিধা পাবে অন্তত ১৪টি দেশ। এই তালিকায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত তিনটি দেশের ১৬ ভেন্যুতে হবে বিশ্বকাপের ১০৪ ম্যাচ। অথচ আগের আসরগুলোয় সর্বোচ্চ ম্যাচ হয়েছে ৬৪টি করে। ১২ গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতিযোগী দলগুলো। গ্রুপপর্ব থেকে শীর্ষ দুটি দল যাবে রাউন্ড অব ৩২–এ। বাকি ৮টি স্লট পূর্ণ হবে গ্রুপপর্বের লড়াইয়ে তৃতীয় স্থানে থাকা সেরা ৮ দল নিয়ে। এরপর ক্রমান্বয়ে রাউন্ড অব সিক্সটিন, ৮ দলের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে। 

 

 

কিউএনবি/খোরশেদ/০৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit