মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

মায়ামিতে ঐতিহাসিক শিরোপা জিতে যা বললেন মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : এমএলএস কাপ জয়ের ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন মেসি। ম্যাচ শেষে তিনি বললেন, ‘তিন বছর আগে আমি এমএলএসে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ আমরা এমএলএস চ্যাম্পিয়ন।’ দলীয় প্রচেষ্টাকে স্বীকৃতি জানিয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী বললেন, ‘আমরা (কনকাকাফ) চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে পৌঁছেছিলাম। গত বছর লিগ থেকে আগেভাগে ছিটকে গেছি এবং প্রথম রাউন্ডে বাদ পড়লাম।

এই বছর এমএলএস কাপ জেতা ছিল আমাদের অন্যতম উদ্দেশ্য। দল অনেক চেষ্টা করেছে, খুব দীর্ঘ বছর ছিল এটা, অনেক ম্যাচ- এবং আমরা পুরো মৌসুমে নিজেদের কাজ করেছি। এই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করেছি, একটি দল হিসেবে আমরা অপেক্ষা করেছি। আমাদের জন্য এটা খুব সুন্দর। এটা তাদের প্রাপ্য।’ভ্যাঙ্কুভারকে ফাইনালে হারাতে মেসি তিন গোলের দুটি বানিয়ে দিয়েছেন, আরেকটি গোল আত্মঘাতী।

তাতেও রয়েছে ৩৮ বছর বয়সীর অবদান। তার ক্রস থেকে সতীর্থের বাড়ানো বলে আলেন্দের শটে প্রতিপক্ষ ডিফেন্ডার নিজেদেরদ জালে বল জড়ান। বর্ণাঢ্য ক্যারিয়ারে আর্জেন্টিনা অধিনায়ক জিতলেন ৪৭তম শিরোপা, ইতিহাসে যে কোনো ফুটবলারের চেয়ে বেশি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের মাসচেরানোর প্রশংসাও শুনলেন মেসি, ‘শেষ দুই, তিন, চার খেলায় সে অনেক বড় প্রভাব রেখেছে, যা প্রমাণ করে জয় তার জন্য কত গুরুত্বপূর্ণ। এখানে সে এসেছে ট্রফি জিততে।’

 

 

কিউএনবি/খোরশেদ/০৭ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit