শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জেরুজালেমের গ্র্যান্ড মুফতিকে আল-আকসায় নিষিদ্ধ করল ইসরাইল প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ জুলাই যোদ্ধার মা আমার কাছে সংসার হলো পরম প্রশান্তির জায়গা : বর্ষা আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি আর্জেন্টিনা ম্যাচের আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা

২২ মিনিটে কেইনের হ্যাটট্রিক, বায়ার্নের বড় জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে মেলেনি জালের দেখা। আর সেই কারণেই হয়তো আরও বেশি ক্ষুধার্ত ছিলেন হ্যারি কেইন। স্টুটগার্টের বিপক্ষে বদলি নেমেই করলেন তিন গোল। তার দল বায়ার্ন মিউনিখ পেল অনেক বড় জয়।

প্রতিপক্ষের মাঠে শনিবার (৬ ডিসেম্বর) বুন্ডেসলিগার ম্যাচটি ৫-০ গোলে জিতেছে বায়ার্ন। ১৩ ম্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ৩৭। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাইপজিগ। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে স্টুটগার্ট।

ব্যস্ত সূচিতে কেইনকে একটু বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ ভেসোঁ কম্পানি। দলের সেরা স্ট্রাইকারকে বেঞ্চে রেখে এদিন একাদশ সাজান তিনি। কনরাড লাইমারের গোলে ম্যাচের শুরুতে এগিয়েও যায় লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলের সামনে প্রথমার্ধের বাকি সময়ে বেশ ভুগতে হয় তাদের।

বিরতির পর পাল্টাতে শুরু করে ম্যাচের দৃশ্যপট। আর ৬০তম মিনিটে নিকোলাস জ্যাকসনের বদলি হিসেবে কেইন নামার পর শুরু হয় গোল উৎসব। মাঠে নামার ছয় মিনিটের মাথায় প্রথম গোলটি করেন কেইন। মাঝমাঠে সতীর্থের পাস পেয়ে, বিনা বাধায় এগিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

৭৮তম মিনিটে ইয়োসিপের গোলে বড় জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যায় বায়ার্ন। এর তিন মিনিট পর নিজেদের ডি-বক্সে হ্যান্ডবল করে লাল কার্ড দেখেন স্টুটগার্টের ডিফেন্ডার লরেঞ্জ। সফল স্পট কিকে স্কোরলাইন ৪-০ করেন কেইন। আর ৮৮তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন কেইন।

এবারের বুন্ডেসলিগায় এই নিয়ে তিনটি হ্যাটট্রিক করলেন ইংলিশ তারকা। লিগে ১৩ ম্যাচ খেলে তার গোল হলো ১৭টি আর চলতি মৌসুমে বায়ার্নের জার্সিতে সব মিলিয়ে তার গোল হলো ২২ ম্যাচে ২৮টি! ২০২৩ সালে মিউনিখে পাড়ি জমানো কেইনের বুন্ডেসলিগায় এই নিয়ে ৭৬ ম্যাচে গোল হলো ৭৯টি! এর সঙ্গে ২১টি অ্যাসিস্টও করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২৫,/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit