বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

জেরুজালেমের গ্র্যান্ড মুফতিকে আল-আকসায় নিষিদ্ধ করল ইসরাইল

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রধান মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। 

জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার (১০ জুলাই) জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করার পর ইসরাইলি বাহিনী শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করে। পরে তাকে মুক্তি দেওয়া হলেও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক সপ্তাহ প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদের খতিব ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা একাধিকবার আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে কয়েক দশক হাজার ফিলিস্তিনি মুসল্লি সমবেত হন।

এদিকে, পবিত্র এই স্থানে ইসরাইলের পদক্ষেপ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত রোববার প্রকাশিত ফিলিস্তিনের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, জুন মাসে ইসরাইলি বাহিনী ২৬ বার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে ইসরাইলি বাহিনীর নিরাপত্তায় মাগরিবি (মুঘরাবি) গেট দিয়ে সকাল ও বিকেলের নির্ধারিত দর্শনার্থী সময়ে ৪ হাজার ২১২ জন ইসরাইলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৬,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit