মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে?

প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ জুলাই যোদ্ধার মা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎ নিয়ে আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা। তিনি জানান, প্রধানমন্ত্রীর ব্যস্ত শিডিউল এবং বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও তিনি তাদের যেভাবে সময় ও সম্মান দিয়েছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। গত ৭ জুলাই দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে জোহরার আরেক সন্তান ক্যানসারে আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসানকে সঙ্গে নিয়ে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। একই সঙ্গে মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন তিনি। জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর জানতে পারেন, তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যানসারে আক্রান্ত। এর সাত মাস পর স্বামীকেও হারান তিনি।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের ফাতেমা তুজ জোহরা জানান, প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করার পর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের গ্রহণ করেন। তিনি জিসানকে (তার সন্তান) কাছে ডেকে নেন এবং পরম স্নেহে তার খোঁজ-খবর নেন। পূর্ববর্তী একটি অনুষ্ঠানে জিসানকে কাছে না পাওয়ার আক্ষেপ থেকেই প্রধানমন্ত্রী পরবর্তীতে তাদের বিশেষভাবে ডেকে পাঠান।

তিনি জানান, জিসানের সঙ্গে ছবি তোলার সময় প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত ছিলেন। তিনি হাসিমুখে জিসানের সঙ্গে ছবি তোলেন এবং তাকে মাথা সোজা করে দাঁড়ানোর জন্য বলেন। প্রধানমন্ত্রীর এই অনন্য সাধারণ অমায়িকতা, তৃণমূল মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং সাধারণ মানুষের কথা শোনার মানসিকতা তাদের মন জয় করেছে বলে তিনি সাক্ষাৎকারে ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৬,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit