মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ওড অঞ্চলে এক শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে শত শত ঘরবাড়ি। সোমবার (২৪ আগস্ট) রাতে আঘাত হানা এই বিরল প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৩৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওড অঞ্চলের পোমাস গ্রাম। টর্নেডোর প্রবল বাতাসে বহু বাড়ির ছাদ উড়ে গেছে এবং জানালা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। বেশ কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনও আংশিক ও মানসিকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ শেষে বলেন, ওড অঞ্চলে নজিরবিহীন শক্তির এক টর্নেডো আঘাত হেনেছে। পোমাস গ্রামের ক্ষয়ক্ষতি অত্যন্ত মারাত্মক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক চিত্রে দেখা যায়, বিশালাকারের টর্নেডোটি ঘূর্ণিবায়ুর প্রাচীর তুলে পার্শ্ববর্তী ভার্জেই গ্রামের ওপর দিয়ে তাণ্ডব চালিয়ে এগিয়ে যাচ্ছে। ওড অঞ্চলে তীব্র ঝড়ের পরপরই বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রায় ১ হাজার ৬০০ পরিবার। সার্বিকভাবে দক্ষিণ ফ্রান্সে প্রায় ২১ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, দক্ষিণ ফ্রান্সে টানা কয়েক সপ্তাহের তীব্র ও অস্বাভাবিক দাবদাহের পর গত সোমবার হঠাৎ বজ্রঝড় শুরু হয়। এই চরম প্রতিকূল আবহাওয়ার ধারাবাহিকতায় গভীর রাতে ভূখণ্ডে বিধ্বংসী এই টর্নেডো আঘাত হানে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং গৃহহীন পরিবারগুলোকে সহায়তা দিতে উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit