শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ ইব্রাহিমের দুর্দান্ত গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের রোনালদোর বিদায়ে এক শব্দে শ্রদ্ধা জানালেন নেইমার মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’ গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ৪ নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি: প্রতিরক্ষামন্ত্রীর পদ হারাতে পারেন হেগসেথ এআই প্রযুক্তির শেয়ারে দরপতন অব্যাহত, ঘুরে দাঁড়াচ্ছে তেলের বাজার ইউক্রেনের শান্তি আলোচনায় গুরুত্ব হারানোর শঙ্কা ইউরোপের: মেলোনি ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ নেত্রকোণায় মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে নেত্রকোণায় র‍্যালী, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ

শান্তা ইসলাম  নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। আজ বুধবার (৩ডিসেম্বর) সকাল ১১টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে- কারিতাস ও নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নেত্রকোণা এইসব অনুষ্ঠানের আয়োজন করে।

এরআগে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ্ আলমের সভাপতিত্বে শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন – জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন – অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ও ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা।

স্বাগত বক্তব্য দেন – সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন – কারিতাসের এ্যানিমেটর সারেন তজু, রাজুর বাজার কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, অটিজম বিষয়ক সহকারী পরিচালক মো. জাকারিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী। জাগরণ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক কেএম জামী, সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান

। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৫টি হুইল চেয়ার, ২টি ট্রাই সাইকেল, ২টি স্মার্ট সাদাছড়ি, ১টি কর্ণার চেয়ার বিতরণ। এছাড়াও সফল প্রতিবন্ধী ব্যাক্তি পাইয়িম মিয়া সহ প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করায় তিনজনকে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন – প্রতিবন্ধী শিশুদেরকে পরিবারের বোঝা মনে না করে অধিক মায়া মমতায় যত্ন নিয়ে শিক্ষিত ও কর্মক্রম ব্যাক্তি হিসাবে গড়ে তোলার উদাত্ত আহবান জানান।

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit