বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

আটোয়ারীতে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ সকল কর্মচারী ঐক্য গড়ি, নবম পে-স্কেল বাস্তবায়ন করি ” শ্লোগান নিয়ে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার ( ২ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি, আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে করা এই কর্মসূচি উপজেলা পরিষদ চত্বরে পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। তারা সরকারের কাছে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট জারি ও ৫ দফা দাবির বাস্তবায়ন চেয়ে বক্তব্য দেন। কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

তাদের বক্তব্য, নবম জাতীয় পে-স্কেল ৩০ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বেতন কমিশনের রিপোর্টের প্রজ্ঞাপন জারি এবং ১লা জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করতে হবে। দাবি পূরণ না হলে কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বৃহৎ আকারের কর্মসূচি গ্রহণ করা হবে। বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ আনারুল ইসলামের নেতৃত্বে এলজিইডি’র চতুর্থ শ্রেণি কর্মচারী মোঃ বসির উদ্দীন, ইউএনও অফিসের কর্মচারী মিনাল চন্দ্র মদক, নারায়ন চন্দ্র ঘোষসহ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:২০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit