বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ?

নেত্রকোণায় মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর প্রতিষ্ঠান কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসায় ষড়যন্ত্রমূলক অডিট ও ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে নেত্রকোণা জেলার ও উপজেলার মাধ্যমিক, কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং মাদ্রাসা শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ডিসেম্বর) দুপুরের দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে সড়কে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেত্রকোণা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় বক্তব্য দেন – এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের জেলা শাখার সভাপতি মোঃ মঞ্জরুল হক খান, সাধারণ সম্পাদক ও ডেউঢুকোণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, সহ-সভাপতি এমএ মোতালিব, যুগ্ম সমন্বয়ক মোঃ মনিরুজ্জামান বাবুল, কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান, মারাদীঘি গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন – শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় এবং ডিআই-এর ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় ষড়যন্ত্রমূলক অডিট করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit