বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

‘আমি একটা প্রেমও করতে পারছি না’

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের অন্যতম স্পষ্টভাষী ও সাহসী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কথা ও কাজে কোনো রাখঢাক না রাখার জন্য তার আলাদা ‘সুখ্যাতি’ রয়েছে। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরেই ‘সিঙ্গেল’ মাদার হিসেবে জীবনযাপন করছেন তিনি। তবে এবার চারপাশের বিয়ের ধুম দেখে নিজের নিঃসঙ্গতা নিয়ে মজার ছলে আফসোস প্রকাশ করলেন এই অভিনেত্রী। রোববার (৩০ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে শ্রীলেখা লেখেন, “লোকজন কী সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।” সঙ্গে হ্যাশ ট্যাগে তিনি জুড়ে দেন, “আমার ভালোবাসার ধর্ম।”

শ্রীলেখার এমন খোলামেলা স্ট্যাটাসের পর কমেন্ট বক্সে শুরু হয়েছে হাস্যরস। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নানা মজার মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন অভিনেত্রীকে। নীল নাওয়াজ নামে একজন লিখেছেন, “বয়স! এবার প্রস্তাবের বন্যা বইবে। তুমি শুধু ইনবক্স চেক করতে থাকো। আর আজ সন্ধ্যার মধ্যে কোনো এক নিউজ পোর্টাল খবর করবে- ‘প্রেমিক খুঁজছেন শ্রীলেখা মিত্র’। অন্যদিকে কৌশিক নামে এক অনুসারী অভিনেত্রীর কঠিন শর্তের কথা মনে করিয়ে দিয়ে লেখেন, “প্রেম করতে চাওয়ার কন্ডিশনগুলো একবার বলো, তাহলে দেখবে সেখানেও খরা লেগে যাবে।” সংগীত নামে আরেকজন লিখেছেন, “বাড়ির সামনে লাইন লেগে যাবে কিন্তু।”

অবশ্য শ্রীলেখার প্রেমে পড়া যে সহজ নয়, তা তিনি আগেই স্পষ্ট করেছেন। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার সঙ্গে প্রেম করতে হলে প্রথম শর্ত- কুকুর ভালোবাসতে হবে। তার ভাষায়, “যদি কারও সঙ্গে প্রেম হয়, তাহলে প্রথম শর্ত- কুকুর ভালোবাসতে হবে। কুকুর বলতেও আমার কেমন জানি লাগে। ওরা আমার বাচ্চা, নাম ধরে ডাকি।”শিলাদিত্য স্যান্যলের সঙ্গে বিচ্ছেদের পর আর ছাদনাতলায় যাননি শ্রীলেখা। সাফ জানিয়েছেন, প্রেমে পড়তে চাইলেও বিয়েতে আর আগ্রহ নেই তার। তিনি বলেন, “প্রেমে পড়তে চাই, প্রেমে পড়ে উঠতে চাই। আমি বিয়ে করতে চাই না। আমার প্রাক্তন, আমি ও আমার মেয়েকে এখনো একটা ইউনিট মনে হয়। এই ইউনিটটা ভাঙতে চাই না।”

 

কিউএনবি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৫৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit