মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই হাসিনার পতন: খায়রুল কবির

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, আপনারা দেখছেন বিগত সময়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর কতটা অন্যায় অত্যাচার চালিয়েছিল স্বৈরাচারী সরকার। তাকে চিকিৎসা না দিয়ে কারাগারে রেখেছিল। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য পরিবার থেকে একাধিকবার আবেদন-নিবেদন ও দরখাস্ত দেওয়ার পরও আইন মন্ত্রণালয় থেকে অপব্যাখ্যা দিয়ে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা তারা করে নাই। তাকে বিনা চিকিৎসায় হত্যা করতে চেয়েছিল। উন্নত চিকিৎসার অভাবেই দিন দিন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। 

রোববার (৩০ নভেম্বর) বিকালে মাধবদীতে নরসিংদী জেলা মহিলা দলের আয়োজিত সভায় বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

খায়রুল কবির খোকন বলেন, বেগম খালেদা জিয়া সব সময় দেশ ও দেশের মানুষের কথা ভেবেছেন। কখনো স্বৈরাচারী সরকারের সঙ্গে আপস করেন নাই, যদি তিনি হাসিনার সঙ্গে আপস করতেন তাহলে বিলাসবহুল জীবন-যাপন করতে পারতেন। কিন্তু তিনি করেন নাই, তাই তিনি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি সব সময় বলতেন আমার তিনটি পরিবার, একটি এ দেশের জনগণ, একটি আমার রাজনৈতিক দল, একটি আমার পরিবার— এটি ছাড়া আমার আর কোনো ঠিকানা নাই। তাই সবাই ওনার জন্য দোয়া করবেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি যে ভূমিকা রেখেছেন, আমরা উনার প্রতি কৃতজ্ঞ। তার আপসহীন নেতৃত্বের কারণেই হাসিনার পতন হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, মাধবদী থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit