বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

নীলফামারীতে দুই ইটভাটাকে ৬০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় জলঢাকার হক অ্যান্ড সন্স ও এমএইচ ব্রিকস নামের ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড আদায় করা হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে ওয়াহেদুর রহমানের মালিকানাধীন হক অ্যান্ড সন্স ইটভাটাকে ৩০ হাজার এবং হাফিজুল ইসলামের মালিকানাধীন এমএইচ ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী ভাটাগুলোতে কমপক্ষে ৫০ শতাংশ ফাঁপা বা কম্প্রেসড ইট উৎপাদন বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট ভাটা মালিকরা নিয়ম না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব ইট উৎপাদন নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit