বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

‘আমি টাকার চিন্তা কখনো করিনি, খেলার সুযোগ চেয়েছিলাম’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : রাইজিং স্টার এশিয়া কাপে পারফর্ম করায় এবার বিপিএলে দল পেলেন সাকলাইন। তাকে দলে ভেড়াতে বেশ কয়েকটি দল লড়াই করেছিল। শেষ পর্যন্ত ৪৪ লাখ টাকায় রাজশাহী ওয়ারিয়র্স দলে ভেড়ায় সাকলাইনকে। এবারই প্রথমবার বিপিএলে দল পেলেন তিনি।

বিপিএলে দল পাওয়ার পর ঢাকা পোস্টকে সাকলাইন বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। তিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। প্রথমবার খেলব বিপিএল অন্যরকম ভালো লাগা কাজ করছে।’

রংপুরের ছেলে সাকলাইন প্রথমবার মাঠে নামবেন রাজশাহীর হয়ে। তিনি বলেন, ‘নিজ বিভাগের হয়ে খেলতে পারলে তো অবশ্যই ভালো ছিল। তবে পাশের বিভাগের হয়ে খেলতে পারছি রাজশাহীতে। আল্লাহপাক যেটা চেয়েছেন সেটাই হয়েছে। নিলামটা আমি সরাসরি দেখতে পারেনি। আত্মীয়ের বাসায় ছিলাম। পরে দেখেছি ওখানে, আলহামদুলিল্লাহ ভালো লাগছিল। সুযোগ পেয়েছি এখন কাজে লাগানোর চেষ্টা থাকবে।’

৪৪ লাখ টাকায় দল পেয়েছিলেন সাকলাইন। যা তুলনামূলক চড়া দাম। এ নিয়ে সাকলাইন বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি টাকার চিন্তা কখনো করিনি। আমি চিন্তা করছিলাম যেন আমি খেলার সুযোগটা পাই। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব। সব সময় এটাই চেষ্টা করেছি যেখানেই খেলি না কেন, সুযোগ পেলে সেটাই দেয়ার চেষ্টা করব।’

সাকলাইন টেপ টেনিসেও পারদর্শী, ‘আসলে সবাই জানে যে আমি টেপ-টেনিস খেলি। তবে এটার ধারণা ভুল, আমি আগে খেলতাম। সাথে সাথে ক্লাব ক্রিকেটে খেলেছি- থার্ড ডিভিশন খেলেছি, সেকেন্ড ডিভিশন খেলেছি, ফার্স্ট ডিভিশন ফেলেছি। পরে প্রিমিয়ার লিগ খেলেছি।’

‘আমার ক্যারিয়ার শুরু দেরি করে। কারণ ক্রিকেটে এসেছি আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন। মূলত কলেজ লাইফ থেকেই শুরু করেছি আর ক্রিকেট। আমার এই পর্যন্ত পৌঁছানোর পেছনে অনেক মানুষের অবদান। তবে তাদেরকে নাম ধরে মেনশন করতে চাই না, অনেক মানুষ। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

সবশেষ এশিয়া কাপের পারফরম্যান্সই বিপিএলের দরজা খুলে দিয়েছে কি না এমন প্রশ্নে সাকলাইন বলেন, ‘এটা আসলে আল্লাহপাক কোন দিক দিয়ে রাস্তা খুলে দিয়েছেন। তিনি যা করবেন আমার ভালোর জন্যই করবেন, সবসময় আল্লাহর উপরে আস্থা রাখি।’

সাকলাইন রোনালদোর মতো সেলিব্রেশন করেন। এ নিয়ে তিনি বললেন, ‘আমি এমনিতে ব্রাজিলের সাপোর্টার। তবে রোনালদোকে খুব ভালো লাগে। তার কঠোর পরিশ্রমের জন্য, নিজেকে যেভাবে মেইনন্টেন করে। যেভাবে চলাচল করে, সেই হিসেবে সেলিব্রেশনটা চলে আসে।’

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit