শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

ধর্মেন্দ্রর স্মরণসভায় বিতর্কে করণ জোহর, পেলেন জোকার-নির্লজ্জ আখ্যা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : গত ২৪ নভেম্বর প্রয়াত হন ধর্মেন্দ্র। এরপর মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে সানি দেওল ও ববি দেওলের আয়োজনে একটি স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাহরুখ খান, সালমান খান, রেখা, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন। তবে করণ জোহরকে গাড়ি থেকে নামার সময় হাসিমুখে ফোনে কথা বলতে দেখে অসন্তুষ্ট হন বহু নেটিজেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘স্মরণসভায় এসে এমন নির্লজ্জের মতো হাসার কোনো মানে হয় না।’

আরেকজনের মন্তব্য, ‘দেখে তো মনে হচ্ছে না তিনি কারও শেষ বিদায়ের অনুষ্ঠানে যাচ্ছেন, যেন কোনো ককটেল পার্টিতে এসেছেন!’ করণ জোহর অবশ্য এই সমালোচনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit