শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

৫০০ বছর আগের স্বর্ণমুদ্রা নিলামে রেকর্ড দামে বিক্রি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : সুইজারল্যান্ডে সম্প্রতি এক নিলামে ইতিহাসপ্রেমী ও মুদ্রা সংগ্রাহকদের মধ্যে বেশ আলোড়ন তৈরি করেছে ৫০০ বছর আগের এক বিরল স্বর্ণমুদ্রা। ১৬০৯ সালে স্পেনের রাজা তৃতীয় ফিলিপের শাসনামলে তৈরি এই স্বর্ণমুদ্রা বিক্রি হয়েছে ২৮ লাখ ১৭ হাজার ৫০০ সুইস ফ্রাঁতে—যার মূল্য প্রায় ৩.৪৯ মিলিয়ন মার্কিন ডলার। ইউরোপের নিলাম ইতিহাসে স্বর্ণমুদ্রার ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রিমূল্য।

৩৩৯ গ্রাম ওজনের ব্যতিক্রমী এই মুদ্রাটি তৈরি হয়েছিল স্পেন বিজেতাদের মাধ্যমে নতুন বিশ্ব—বিশেষ করে আমেরিকা—থেকে আনা স্বর্ণ দিয়ে। ‘সেনসিলিন’ নামে পরিচিত এ মুদ্রা মূলত রাজকীয় ক্ষমতা ও ঐশ্বর্য প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, সে সময় মুদ্রাটির মূল্য ছিল কয়েক বছরের শ্রমিকের উপার্জনের সমান।

মুদ্রাটি বহু শতাব্দী ধরে ইতিহাসের আড়ালেই ছিল। পরে ১৯৫০ সালের দিকে যুক্তরাষ্ট্রে এটি পুনরায় আবিষ্কৃত হয় এবং নিউইয়র্কের এক সংগ্রাহকের হাতে যায়। এরপর বিভিন্ন সংগ্রহে অবস্থান করলেও নতুন ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

নিলাম হাউসের প্রতিষ্ঠাতা আলাঁ বেরোঁ বলেন, এই ধরনের সোনার মুদ্রা একসময় শুধুমাত্র রাজাদের উপহার হিসেবে দেওয়া হতো। তাই নতুন মালিকও এক অর্থে সেই রাজকীয় মর্যাদার অংশীদার হলেন।

এর আগে ইউরোপে স্বর্ণমুদ্রার সর্বোচ্চ দাম ছিল হ্যাবসবুর্গ শাসক তৃতীয় ফের্দিনান্দের ১০০-ডুকাট মুদ্রার দখলে, যা বিক্রি হয়েছিল ১৯ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ দামে। নতুন নিলামমূল্যে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে ১৬০৯ সালের এই বিরল সোনার মুদ্রা।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit