বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নেশাদ্রব্য সেবনের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক অনুপম খের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

বিনোদন ডেক্স : চার দশকের ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন অনুপম খের। কিন্তু বর্ষীয়ান এই অভিনেতার ছাত্রাবস্থা কেমন ছিল, তা নিয়ে সম্প্রতি এক পডকাস্টে কথা বলেন তিনি। সেইসময় ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র অনুপম খের।  তিনি নাকি একবার কৌতূহলের বশে গাঁজা ও ভাঙ সেবন করেছিলেন। আর তারপরই তার নাকি মনে হয়েছিল সারা রাস্তা তার সঙ্গে ছুটছে। তিনি প্রতিজ্ঞা করেন যে, আর কখনও কোনও নেশাদ্রব্য সেবন করবেন না। মজাচ্ছলে ছাত্রজীবনের এমন এক ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নিলেও তিনি যে নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন তা ভালোভাবে স্পষ্ট। জীবনের সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অভিনেতা বলেন, “গাঁজায় দু’টো টান দেওয়ার পরই আমার মনে হয়েছিল আমি যেন আকাশে উড়ছি।

মনে হচ্ছিল আমি বিমানে বসে রয়েছি। সবকিছু আমার সঙ্গে উড়ছে, কখনও মনে হচ্ছিল সবকিছু আমার সঙ্গে দৌড়াচ্ছে। রাস্তাটাও আমার সঙ্গে দৌড়াচ্ছে মনে হচ্ছিল। চোখ ছোট হয়ে আসছিল আমার।সে এক ভয়ংকর অভিজ্ঞতা।”পাশাপাশি অনুপম আরও এক অভিজ্ঞতার কথা স্বীকার করেন। তিনি বলেন, “নেশার চোটে আমরা ছাত্ররা ন্যাশনাল স্কুল ড্রামার ছাদে দাঁড়িয়ে ওয়ার্ডেনকেও ধমকেছি। তারপর আমার হঠাৎই অনুভূতি হয় যেন আমি এক্ষুণি মরে যাব। আমি খুব কান্নাকাটি শুরু করি। আমার বন্ধুরা আমাকে সামলাতে রীতিমতো হিমশিম খায়। আমি তারপর থেকেই প্রতিজ্ঞা করি যে এই শেষ। আমি আর এরপর কোনোদিন কোনও নেশাদ্রব্য সেবন করব না।”

 

 

কিউএনবি/মহন/৩০ নভেম্বর ২০২৫/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit