শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

হত্যাকাণ্ডের জেরে পাঁচ পরিবারে সশস্ত্র তাণ্ডব: সোয়া কোটি টাকার লুট, বাড়িছাড়া অসহায় পরিবারগুলো

শান্তা ইসলাম ,নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ Time View

শান্তা ইসলাম ,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে নুর মোহাম্মদ হত্যাকাণ্ডের জের ধরে পাঁচটি পরিবারে চালানো হয়েছে ভয়াবহ সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট। হামলাকারীরা প্রায় সোয়া কোটি টাকার সম্পদ লুটে নিয়ে তছনছ করে দিয়েছে ঘরবাড়ি, পুকুর, গবাদিপশু ও ঘরোয়া মালামাল। অভিযোগ অনুযায়ী, মাতু মিয়া, মনু মিয়া, মজনু মিয়া এবং মইজ উদ্দিনের পরিবারের পাঁচটি ঘর সম্পূর্ণ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

১০টি পুকুর থেকে প্রায় ৮০ লাখ টাকার মাছ তুলে নিয়ে যায়। সঙ্গে মোটরসাইকেল, সোনার অলংকার, নগদ অর্থ, আসবাবপত্র, ইলেকট্রনিক্স পণ্য ও ঘরোয়া জিনিসপত্রও লুট করা হয়। ভুক্তভোগীরা জানান, মনু মিয়ার দুটি, মাতু মিয়ার দুটি, মজনু মিয়ার একটি এবং মইজ উদ্দিনের একটি ঘর সম্পূর্ণ তছনছ করা হয়েছে। এছাড়া দুই পরিবারের পুকুর ও দুইটি গরুও লুট হয়। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করে বলেন, মোফাজ্জল হোসেন, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শবিকুল ইসলাম, আব্দুল, শিপনসহ আরও ১৫–২০ জন সশস্ত্র অবস্থায় হামলায় অংশ নেয়। সরেজমিনে গেলে স্থানীয়রা ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয় সূত্র জানায়, গত ৩০ আগস্ট রাতে নুর মোহাম্মদ হত্যা মামলার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রতিপক্ষরা পাঁচ পরিবারে তাণ্ডব চালিয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। অভিযোগকারীরা জানান, “হত্যাকাণ্ড কে করেছে আমরা জানি না। কিন্তু আমাদের ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। সেই সুযোগে আমাদের সব লুটপাট করে নিয়ে গেছে।”পাট মইজ উদ্দিন বলেন, “আমার দুইটি ঘর, দুইটি পুকুর আর দুইটি গরু লুট করে নিয়েছে।

বাড়িতে ফেরার সাহস নেই, আবার হামলা হতে পারে।” মজনু মিয়ার আর্তি , “এই ঘটনার জেরে আমাদের সব শেষ হয়েছে। পরিবার নিয়ে কোথায় থাকবো বুঝতে পারছি না। নিরাপত্তা চাই, ন্যায়বিচার চাই।” হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাঁচ পরিবারের শিশু, নারী–পুরুষ সবাই প্রাণনাশের ভয়ে বিভিন্ন আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।

নিজেদের বাড়িতে ফিরতে পারছে না কেউই। থানায় অভিযোগ জানাতে গেলেও পথে বাঁধা দেওয়া হচ্ছে বলে দাবি তাদের। এদিকে, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উচ্চস্বরে দাবি জানাচ্ছে , “লুটপাটকারীদের বিচার চাই, নিরাপত্তা চাই।”

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit